প্রতিবাদে আখতার হোসেন ও তাঁর সমর্থকরা
নির্বাচনী প্রচারণাকালে রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর বাজারে এনসিপি ১১ দলীয় জোটের এমপি প্রার্থী আখতার হোসেনের শাপলা কলি প্রতীকের মিছিলে হামলার ঘটনা ঘটে।
টেপা মধুপুর এলাকার বিএনপি সংশ্লিষ্ট ছাত্রদলের কয়েকজন কর্মী মিছিল চলাকালীন মাইকপিস ছিনিয়ে নেয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। মাইকপিস ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় তারা সন্ত্রাসী আচরণের পরিচয় দিয়েছে।
ঘটনার প্রতিবাদে টেপা মধুপুর এলাকায় আখতার হোসেন ও তাঁর সমর্থকরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
প্রতিবাদ চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসিলেন্ট অনঙ্কন জানান, যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। এছাড়া ঘটনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

