আখতার হোসেন

মানুষ পরিবর্তন আশা করছে: আখতার হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ পরিবর্তন আশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আখতার হোসেন এ কথা বলেন। পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এনসিপি আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আখতার […]

জনগণ জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে: আখতার হোসেন

আসন্ন গণভোটে জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। জাতীয় পার্টির এই অবস্থানের কারণে দলটিকে জনগণ ‘না’ বলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আখতার হোসেন। তিনি […]

গোলামির নয়, আজাদির বাংলাদেশ গড়তে চাই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১০–দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘দেশে এখন দুটি পক্ষ। এক পক্ষ বাংলাদেশকে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত করতে চায়। আরেক পক্ষ গোলামির বাংলাদেশ বানাতে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কোন পক্ষে থাকব। আমরা গোলামির বাংলাদেশ নয়, আজাদির বাংলাদেশ গড়তে চাই।’ আজ শনিবার বেলা দুইটার দিকে রংপুরের […]

আখতার হোসেনের ইশতেহারে ১০ খাতে ৪৯ দফা উন্নয়ন পরিকল্পনা

তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।  ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর […]

তিস্তাপাড়ে বসে তিস্তা সমস্যার সমাধানের কথা বললেন আখতার

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিস্তা চরাঞ্চলের কৃষি রক্ষা, পানি ব্যবস্থাপনা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। শনিবার বিকেলে রংপুরের কাউনিয়া তিস্তা রেলসেতুর নিচে সংবাদ সম্মেলন করে নিজের ইশতেহার ঘোষণা করেন আখতার […]