আখতার হোসেন

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি কেন্দ্রে সাংবাদিক রাখতে হবে: আখতার

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সাংবাদিক লাখতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে আলাপচারিতা ও প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, চারশো গজের ভিতরে ভোট জালিয়াতিসহ সব কর্মকাণ্ড পরিচালিত হয়; এক্ষেত্রে বুথের মধ্যে সিসিটিভি ক‍্যামেরা স্থাপন করতে হবে। 
 

ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়ে আখতার বলেন, ভোটকেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না; এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে কাউনিয়া-পীরগাছার বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন আখতার হোসেন। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন নিজের প্রতীকে ভোট। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।